সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর খালেক ময়নাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি নুর খালেক ছিলেন।
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরের দিকে যুবদলেরএক নেতাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছেন। তার নামে তো কোন মামলা নেই। বিএনপি করে তাই পুলিশ গ্রেফতার করেছে। আমি অবিলম্বে তার মুক্তির দাবি জানাই।
ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন গ্রেফতার রয়েছে। আগামীকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























