ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর খালেক ময়নাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি নুর খালেক ছিলেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরের দিকে যুবদলেরএক নেতাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছেন। তার নামে তো কোন মামলা নেই। বিএনপি করে তাই পুলিশ গ্রেফতার করেছে। আমি অবিলম্বে তার মুক্তির দাবি জানাই।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন গ্রেফতার রয়েছে। আগামীকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩