সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার হয়েছে।
নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের সিএন্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলায় আমিমুল ইহছানকে গ্রেপ্তার করা হয়েছে । ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। তার নামে পূর্বের কোন মামলা নেই।
ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার সাথে জড়িত কিনা তদন্ত সাপেক্ষে জানা জাবে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























