ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার হয়েছে।

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের সিএন্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলায় আমিমুল ইহছানকে গ্রেপ্তার করা হয়েছে । ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। তার নামে পূর্বের কোন মামলা নেই।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার সাথে জড়িত কিনা তদন্ত সাপেক্ষে জানা জাবে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩