সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ৫ পরিবার পেলেন আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ৫ পরিবার পেলেন আর্থিক সহায়তা
কুড়িগ্রাম জেলার অধীনে ছাত্রজনতার গণঅভূথানে শহীদ ৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা নগদ অর্থ চেক প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ২২ মে দুপুর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ ৫ পরিবারের সদস্যদের মাঝে এসব চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পড়ুন>> কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি(এনসিপি) সংগঠক মোঃ মুকুল মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মোঃ সাদেকুর ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারের কাছে আমরা ঋণী।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























