ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এসএসসির শীর্ষে আপন এর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

মেধাবী আপন এর হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে এসএসসির শীর্ষে আপন এর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

অসুস্থ মা আর পঙ্গু বাবাকে ঘিরেই নুরুন্নবী ইসলাম আপনের ছোট্ট জগৎ। বয়সে কিশোর হলেও কাঁধে চাপিয়ে নিয়েছেন পুরো সংসারের ভার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝাড়ে বেড়ে ওঠা এই মেধাবী ছাত্রটি একদিকে যেমন পরিবারের হাল ধরেছেন, অন্যদিকে নিজেকে গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায়ে।

সকালে, বিকেলে তিনটি টিউশনি করে চালান সংসার, আর রাতের নিস্তব্ধতায় হাতে তুলে নেন পাঠ্যবই। এই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার শীর্ষস্থান অর্জন করেছেন।

    আপনের এই অসামান্য সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। খোঁজখবর নিয়ে আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আপনের মতো মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্ববান শিক্ষার্থীরা সমাজের আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব।

তার এই সাফল্যে গর্বিত আজ পুরো কুড়িগ্রাম। শুধু জেলার নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সংগ্রামী শিক্ষার্থীদের জন্যও সে হয়ে উঠেছে এক উদাহরণ, এক অনুপ্রেরণা।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশানের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে এসএসসির শীর্ষে আপন এর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৮:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫