কাতারে মুরগি ও সবজির আমদানি শুল্ক বৃদ্ধি
- আপডেট সময় : ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কাতারে মুরগি ও সবজির আমদানি শুল্ক বৃদ্ধি
স্থানীয় কৃষি খাতের সুরক্ষা এবং আমদানিনীতিতে ভারসাম্য আনার লক্ষ্যে খাদ্য ও কৃষিপণ্যের শুল্ক হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কাতার। দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি সম্প্রতি এ সংক্রান্ত ৪৫ নম্বর আমিরি ডিক্রি অনুমোদন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় নতুন এই ডিক্রির ঘোষণা দেওয়া হয়। শীতলীকৃত মুরগির শুল্ক বাড়িয়ে ১৮ শতাংশ নির্ধারণ।
কাতারের সংবিধান, ২০০২ সালের সংশোধিত কাস্টমস আইন (৪০ নম্বর আইন) এবং শুল্ক অব্যাহতি ও সমন্বিত শুল্ক বিষয়ক পূর্ববর্তী ডিক্রিগুলো পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ ক্ষেত্রে এই ডিক্রি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গেজেটে প্রকাশের ৬০ দিন পর থেকে এই নতুন শুল্কহার কার্যকর হবে। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আমদানি শুল্কের নতুন হার ও সময়সীমা
নতুন ডিক্রি অনুযায়ী, আমদানি করা পণ্যের ওপর নিম্নোক্ত হারে শুল্ক কার্যকর করা হয়েছে পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে।
- মুরগির মাংস: তাজা ও হিমায়িত আস্ত মুরগি, বুকের অংশ, উরু এবং ডানা আমদানিতে ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
- টমেটো: ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে।
- বেগুন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নভেম্বর এবং ডিসেম্বর মাসে ১৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
- করলা বা জুকিনি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে ১৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।
সমন্বিত কাস্টমস নীতি হালনাগাদের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ভরা মৌসুমে দেশীয় কৃষিপণ্যের বাজার সুরক্ষা করা। নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষে এই নতুন শুল্ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























