কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ।
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা শনিবার রাতে পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর আলম।
পড়ুন>> ফেসবুক প্রেমে বিয়ে: দেড় মাস পর জানা গেল নববধু ছেলে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি এবিএম ফিরোজ মন্ডল, সহ-সভাপতি এসএম রব জুপিটার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াব, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল হক,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান মন্ডল, ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিতকে শক্তিশালী করে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।
























