সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৬৯ জন পরীক্ষার্থী
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ১ম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৬৯ জন পরীক্ষার্থী
দীর্ঘ ২বছর পর ১০০ নম্বরের ৩ ঘন্টার এসএসসি, ভকেশনাল ও দাখিল পরীক্ষায় রংপুরের কাউনিয়ায় উপজেলায় ১ম দিন (রবিবার) এর পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, কাউনিয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ৩ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫৩ জন ভোকেশনাল শাাখায় ২৪৪ জনের মধ্যে ১জন এবং দাখিল পরীক্ষায় ৩৫৩ জনের মধ্যে ১৫জন অনুপস্থিত ছিল।
সব মিলে ১ম দিন ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ৫টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর পরিবেশে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস জানান, সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য সকল প্রস্তুতি নেয়া ছিল। সব মিলিয়ে শান্তিপূর্ন ভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























