রংপুরের কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় ভাবীকে বাঁচাতে গিয়ে ২ জন আহত। ঘটনা পর স্বামী আত্মহত্যা করেন।
উপজেলার মীরবাগ ড্রাইভার পাড়া গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শোভারানী(৪৫) নিহত হয়েছে। এঘটনার পরেই স্বামী রবীন্দ্রনাথ বর্মন (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভাইয়ের হাত থেকে ভাবী শোভা রানীকে বাঁচাতে গিয়ে চেতনা বর্মন ও গোলাপ বর্মন নামের দু’ভাই গুরুত্বর আহত হয়েছেন।
তার চিৎকারে রবীন্দ্রনাথ বর্মনের আপন ভাই চেতনা বর্মন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করলে তার একটি কান কেটে মাটিতে পড়ে যায়।
আহত দু’জনের চিৎকারে চাচাত ভাই গোলাপ বর্মন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে।
এসময় ঘরের আসবাব পত্রে আগুন লাগিয়ে দিয়ে রবীন্দ্রনাথ বর্মন গোয়াল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন দাবি করে।
প্রতিবেশিরা আহত ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শোভারানী মারা যায়।
পরিবারের লোকজন ৯৯৯ এ কল করে পুলিশ কে খবর দিলে পুলিশ রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজন জানায় রবীন্দ্রনাথ বর্মন মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। সে এক বছর ধরে একাকী রান্না করে একাই খেয়ে জীবন যাপন করে আসছিল। সে দু’সন্তানের জনক বলে জানাগেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে রবীন্দ্রনাথ বর্মনের লাশ উদ্ধার করি এবং স্ত্রী শোভারানীর লাশ সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
পড়ুন>>বেতাগীতে টমটম উল্টে শিশু ড্রাইভার নিহত
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আবু রায়হান বলেন ঘটনা স্থলে গিয়ে রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করা হয়। কিন্তু রবীন্দ্রনাথ বর্মন আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশের মনে সন্দেহ দেখা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রবীন্দ্রনাথ বর্মন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তার কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
[…] তৃণমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর … ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ […]