ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

কাউনিয়ায় স্ত্রী সন্তানের অত্যাচারে বাড়ি ছেড়েছেন বৃদ্ধ পিতা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

কাউনিয়ায় স্ত্রী সন্তানের অত্যাচারে বাড়ি ছাড়ছেন বৃদ্ধ পিতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় স্ত্রী সন্তানের অত্যাচারে বাড়ি ছেড়েছেন বৃদ্ধ পিতা

রংপুরের কাউনিয়ায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্ত্রী ও নিষ্ঠুর সন্তানেরা। বর্তমানে হতভাগা  বৃদ্ধ দেলোয়ার হোসেন (৬৫)অপরের জমিতে ছোট্ট একটি টিনের চালা ঘরে একাকী নিঃসঙ্গ বসবাস করছেন।

প্রতিবেশীদের কাছে হাত পেতে চেয়ে  খুঁজে  খাবার খেয়ে এভাবেই গত ১ মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন ঐ বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৩নং কূর্শা ইউনিয়নের পূর্বচাঁনঘাট  শেখপাড়া গ্রামে।

পড়ুন>>তাহিরপুরে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

খোঁজ নিয়ে জানাগেছে কাউনিয়া উপজেলাধীন ৩নং কুর্শা ইউনিয়নের পূর্বচাঁনঘাট শেখপাড়া বুড়ীডোবা গ্রামের বাসিন্দা অফিজ উদ্দিনের পুত্র বৃদ্ধ দেলোয়ার হোসেন (৬৫) দির্ঘদিন ধরে শশুরালয়ে থেকে হাড়ভাঙা শ্রম ও মেহেনত করে সংসারে ফিরিয়ে আনেন স্বচ্ছলতা।

দাম্পত্য জীবনে এক কন্যা সহ তিন সন্তানের জনক তিনি,কঠোর পরিশ্রম করে অর্থ যুগিয়ে ছেলে নাজমুল কে বিদেশে পাঠিয়ে দেন। ছেলে বিদেশে যাওয়ার পর দারিদ্র্যতা ঘুচে সংসারে আসে সুখের ছোঁয়া। কিন্তু সুখ ভোগের আগেই বৃদ্ধের কপালে নেমে আসে শারিরীক অসুস্থতা ও কিডনী জনিত রোগ।

শারিরীক অসুস্থতার কারণে রোজকার বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে স্ত্রী মজিরন, ছেলে মজমুল ও নাজমুল,শ্যালক আবু বক্কর,আজিজুল, আবুল হোসেন এবং ছেলের স্ত্রী সাহিদার কাছে হয়ে উঠেন বোঝা ও অবহেলিত। বয়সের ভারে ন্যুজ বৃদ্ধ দেলোয়ার তেমন কোন কাজ কর্ম করতে না পারায়  তার জীবনে নেমে আসে নির্মম নির্যাতন। ইতিমধ্যে  তার বন্ধক নেওয়া জমির ১ লক্ষ ৫ হাজার টাকা ও তার মেয়ের কাছে জমা রাখা ৪৬ হাজার টাকা কৌশলে তাদের কাছ থেকে আদায় করে নেয় স্ত্রী ও সন্তানেরা ।

এরই প্রতিবাদ করতে গিয়ে তিনি স্ত্রী ও সন্তানদের কাছে হয়ে উঠেন চক্ষুশূল। এসব সহ্য করতে না পেরে তিনি নিজের রোজকারের অটো রিক্সাটি বিক্রি করে চলে যান আল্লার রাস্তায় তাবলীগ জামায়েতে।

৬ মাস ধরে চিল্লা দিয়ে  বাড়ীতে ফিরে এসে অবশেষে বৃদ্ধ বয়সে ঘর ছাড়তে বাধ্য হতে হয় তাকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছেন বৃদ্ধ দেলোয়ার হোসেন।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় স্ত্রী সন্তানের অত্যাচারে বাড়ি ছেড়েছেন বৃদ্ধ পিতা

আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪