রংপুরের কাউনিয়ায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন।
উপজেলার সুপিয়া ফিলিং স্টেশনের কাছে কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় পথচারী আজিজুল ইসলাম (৬০) মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এদূর্ঘটনা টি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সুপিয়া ফিলিং স্টেশনের কাছে কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আজিজুল ইসলাম (৬০) কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আজিজুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত্যু লুৎফর রহমানের পুত্র।
পুলিশ ট্রলিকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply