সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে।
উপজেলার রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের নিকটে রাস্তা পার হওয়ার সময় মঙ্গলবার দুপুরে মটর সাইকেলের ধাক্কায় আজিজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে পশ্চিম রাজীব গ্রামের বাসিন্দা ঝুমুর আলীর পুত্র বৃদ্ধ আজিজুল ইসলাম কাজ শেষে বাড়িতে ফেরার সময় রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের কাছে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় এক অজ্ঞাত মটর সাইকেল আরোহী দ্রুত বেগে গিয়ে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে বৃদ্ধ আজিজুল ইসলাম মারা যান।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























