রংপুরের কাউনিয়ায় মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে।
উপজেলার রাজীব গ্রামের কচুকাটা ব্রীজের নিকটে রাস্তা পার হওয়ার সময় মঙ্গলবার দুপুরে মটর সাইকেলের ধাক্কায় আজিজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে বৃদ্ধ আজিজুল ইসলাম মারা যান।
Leave a Reply