কাউনিয়ায় বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন ও বিধিমালা বিষয়ক উদ্বুদ্ধ করন সভা
- আপডেট সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন ও বিধিমালা বিষয়ক উদ্বুদ্ধ করন সভা
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে এক উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ইদ্রিস আলী মার্কেট ২য় তলায় দোকান কর্মচারী ইউনিয়ন সমিতির অফিস কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত উদ্বুদ্ধ করন সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এম এইচ মনিরুজ্জামান, শ্রম পরিদর্শক সৈয়দ সাইফুল্লাহ, কাউনিয়া স্বচ্ছ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সহকারী অধ্যাপক শাহ্ মোবাশারুল ইসলাম রাজু , কাউনিয়া উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলী বিডিআর, মেসার্স মা মটরের স্বত্বাধিকারী মোঃ সোহানুর রহমান, মেসার্স রাজদীপ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী গৌতম সরকার,কাউনিয়া উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, সাধারণ সদস্য গোপাল চন্দ্র রায় সহ প্রমুখ।
পড়ুন>>যেসবের পণ্যের দাম বাড়ছে আর যেসবের কমছে আজকের বাজেটে
এছাড়াও কাউনিয়া উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন সমিতির মাধ্যমে সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি প্রদানের জন্য মালিক সমিতির প্রতি দাবি পেশ করা হয়।
এ ব্যাপারে মালিক পক্ষ থেকে ইদ্রিস আলী বিডিআর জানান আগামী মাস থেকে সপ্তাহে একদিন ছুটির আশ্বাস প্রদান করেন।
























