কাউনিয়ায় বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- আপডেট সময় : ০৩:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিন উৎসব মূখর পরিবেশে কাউনিয়ায় সরকারী ভাবে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে সোমবার সকালে নতুন বই বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আরিফ মাহফুজ,বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রানী, শিক্ষিকা মোছাঃ হাসনা পারভীন মুক্তি প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
০১/০১/২০২৪
মোবাঃ ০১৭১৮-৮৬৪৮৮২

























