কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি?

কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

 

 

কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নর নাজিরদহ (বালাটারী) গ্রামে পানিতে ডুবে মোস্তাকিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

শুক্রবার জুমার নামাজ শেষে বাবা ছোট ছেলে মোস্তাকিনকে নিয়ে বাড়িতে ফেরেন। এ সময় অসুস্থ মা ঘরে শয্যাশায়ী ছিলেন। পরিবারের পক্ষ থেকে মোস্তাকিনকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় তার মেজো ভাইকে। তবে তিনি ছোট ভাইকে বাড়ির আঙিনায় রেখে মাকে কিছু না জানিয়েই স্থানীয় খানসামা হাটে কবুতর বিক্রি করতে চলে যান।

পড়ুন>> তাহিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান

 

 

কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মা দেখতে পান, মোস্তাকিন ঘরে কিংবা বাড়ির আশপাশে কোথাও নেই। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অনুসন্ধান চালানো হলে শ্যাওলার সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিন একই গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিয়াব উদ্দিন, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!