কাউনিয়ায় দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৬:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের কাউনিয়ায় উদযাপিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গার্লস স্কুল মোড়ে মানববন্ধন ও উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক।
এরপর বড়ুয়াহাট বিএম কলেজ, গাজীরহাট উচ্চ বিদ্যালয়, কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মানববন্ধনে মিলিত হয়। শেষে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, সহকারী কমিশনার ভুমি মনোনীতা দাস, শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য কাউনিয়া কলেজ প্রভাষক আসাদুজ্জামান শামীম, তিস্তা ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক মনি মোহন বর্মণ, লিলি বেগম, শহিদার রহমান প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























