কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি প্রবাসী বন্ধুর বিশ্বাস ভেঙে কোটিপতি ভাড়াটিয়া: কক্সবাজারের গেস্ট হাউসে জালিয়াতি ও অনৈতিক ব্যবসার অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা
কাউনিয়ায় ১৬ জুলাই শহীদ দিবস পালিত, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভায় গাছের চারা বিতরণ। ছবি: কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।

 

 

 

কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা

 

 

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, থানা অফিসার ইনচার্জ শিহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।

পড়ুন>> ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয়

 

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

 

 

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা রংপুরের শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার

 

 

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!