কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন
- আপডেট সময় : ১১:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন।
রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার কোপে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছে।
নিহত মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র ।
নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে চাচা আব্দুল লতিবের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
পড়ুন>> স্ত্রী তালাকের খুশিতে দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর
ঘটনার দিন শুক্রবার(১৮ জুলাই) সন্ধ্যায় আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ন জমিতে ঘর উঠাতে গেলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম তার হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে কোপ মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহউদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















