স্ত্রী তালাকের খুশিতে দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর
- আপডেট সময় : ১০:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
স্ত্রী তালাকের খুশিতে দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর
স্ত্রী তালাকের খুশিতে দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুন (২১) কে তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে মনে স্বস্তি নিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয় গোসল করেন ওই যুবক।
স্থানীয়রা জানায়, হৃদয় মিয়া ১ বছর আগে একই গ্রামের রিয়ামনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে।
পড়ুন>> সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু
এসময় মোহরনার সব টাকা বুঝে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া।
এসময় গ্রাম্য গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাধ গ্রহণ করে স্বজনরা। এতে উৎসুক জনতার ঢল নামে। মুহূর্তে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তির সৃষ্টি হয়েছে। তার মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আজ রিয়া মনিকে তালাক দিয়ে প্রচন্ড স্বস্তি পাচ্ছি। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























