কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় পরিদর্শন
- আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৬২৯৪ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় পরিদর্শন
রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) –এর প্রধান কার্যালয় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান হাবীব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. সুপ্রিতী সাহা এবং প্রধান সহকারী মোঃ শরিফুল ইসলাম শিশির।
পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনারে হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর
পরিদর্শনকালে প্রতিনিধিদল সংস্থার চলমান কার্যক্রম, KYSDO Integrated Community Health Initiative Project (KICHIP) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, স্বাস্থ্যসেবা প্রদান পদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং অফিস ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। তাঁরা প্রকল্পের বিভিন্ন নথিপত্র ও পরিকল্পনা পর্যালোচনা করেন এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা, পরিচালক (প্রশাসন) মোছাঃ কামরুন নাহার সহ সংস্থার উর্দ্ধতন কর্ককর্তাবৃন্দ।























