কাউনিয়ায় কেওয়াইএসডিও'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় কেওয়াইএসডিও'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

কাউনিয়ায় কেওয়াইএসডিও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
কাউনিয়ায় কেওয়াইএসডিও'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় কেওয়াইএসডিও'র বার্ষিক সাধারণ সভা।

 

 

 

কাউনিয়ায় কেওয়াইএসডিও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

কাউনিয়ায় কেওয়াইএসডিও’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
রংপুরের কাউনিয়ায় কে,ওয়াই,এস,ডি,ও ’র ১০ম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  সকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)’র ১০ম বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কাউনিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. সামিউল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম শফি।

পড়ুন>>এডুকেশন এক্সপো-২৫ মেলাতেই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

 

খোপাতী উচ্চ বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ।

 

 

১০ম বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের উত্তরীয় অর্পণ করা হয়। এছাড়াও সাধারণ পরিষদের সদস্যদের উপস্থিতে সংস্থার চলমান কার্যক্রম ও আগামী পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. সোহেল রানা।

 

 

সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ খোপাতী উচ্চ বিদ্যালয়ের অব:প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোজাম্মেল হক সরকার কে সভাপতি, জেষ্ঠ্য সহ:সভাপতি মো. শামসুল আলম, সহ:সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল, সদস্য (অর্থ) বিউটি আক্তার, পাভেল হাসান, নির্বাহী সদস্য মো. আশরাফুল আলম ও লুপিং আক্তার সহ ০৯ সদস্যর একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!