কাউনিয়ায় কমিউটার ট্রেনের দুই বগি সহ ইঞ্জিন লাইন চ্যুত :১১ ঘন্টা পর রেল যোগাযোগ চালু
- আপডেট সময় : ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় কমিউটার ট্রেনের দুই বগি সহ ইঞ্জিন লাইন চ্যুত, ১১ ঘন্টা পর রেল যোগাযোগ চালু।
লালমনিরহাট থেকে সান্তাহার গামী মেইল কমিউটার ট্রেন (ডাউন-২০) দুই বগি সহ ইঞ্জিনটি মঙ্গলবার সকাল ৭ টায় কাউনিয়া স্টেশনের পূর্বে আউট সিগন্যালের কাছে লাইন চ্যুত হয়েছে।
ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে ১১ ঘন্টা চেষ্টার পর রেল যোগাযোগ চালু করে।
কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ মোবারক হোসাইন জানান লালমনিরহাট থেকে বগুড়া সান্তাহার গামী কমিউটার (ডাউন-২০)মেইল ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে লুপ লাইনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেল লাইন উল্টে ট্রেনের ইঞ্জিন সহ ২ টি বগি লাইন চ্যুত হয়ে পরে।
এ কারণে সকাল থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১১ ঘন্টা অক্লান্ত চেষ্টার পর সন্ধ্যা ৬ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
স্টেশন মাষ্টার মোবারক হোসাইন আরো জানান ট্রেনের ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে দশটার দিকে রিলিফ ট্রেন এসে লাইন চ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ১১ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে রেল যোগাযোগ চালু করা সম্ভব হয়েছে। রেলওয়ে লাইন মেরামত ও ২ বগি সহ ইঞ্জিন উদ্ধার করায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























