কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের

কাউনিয়ায় ঈদ করা হলোনা ডিস ব্যবসায়ী এনামুল হকের। বুধবার রাত সোয়া সাতটার দিকে বাড়ি থেকে টেপামধুপুর হাটে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে সে মারা যায়।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার তালুক শাহবাজ (কালির হাট)গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র ডিস ব্যবসায়ী এনামুল হক বুধবার রাত আনুমানিক সোয়া সাতটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে টেপামধুপুর হাটে যাওয়ার পথে কালিরহাটের সন্নিকটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।

তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে আটটার দিকে সে মারা যায়।

কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। ঈদের পূর্ব রাতে সড়ক দূর্ঘটনায় ডিস ব্যবসায়ী এনামুল হক মারা যাওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!