ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী হিন্দু যুবক অনন্ত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক

কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অনন্ত(২৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ ।

আটক অনন্ত কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের  চৌরাস্তা এলাকার শ্রী শিশির মোংলুর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার  বিকেলে অনন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইন্ডিপেন্ডেন্ট২৪.টিভি অনলাইন পোর্টালে”সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু” পোষ্টের কমেন্টে  অভিযুক্ত অনন্ত ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পড়ুন>>কাউনিয়ায় ঘরের মেঝে থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার 

ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উপজেলার ওই এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করে।

বিষয়টি কাউনিয়া থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনন্তকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার  এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে আটক করে  থানা পুলিশ।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, কোন ধর্ম নিয়ে কটুক্তি কারোই কাম্য নয়। অভিযুক্ত যুবক শ্রী অনন্তকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক অনন্ত আটক

আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫