কাউনিয়ায় ইত্তেফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ইত্তেফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল
টঙ্গীর ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের নিরীহ, নিরস্ত্র সাথীদের ওপর অতর্কিত ভয়াবহ হামলায় আহত ও নিহতদের বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তিফাকুল উলামা লি ইসলাহীল উম্মাহ, শনিবার বাদ যোহর উপজেলা মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে কাউনিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক করে বাসস্ট্যান্ড চত্বরে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা মসজিদের খতিব আব্দুল লতিফ,ইত্তিফাকুল উলামা লি ইসলাহিল উম্মাহ্’র এর সভাপতি মুফতি মোঃ জামাল উদ্দিন, মাওলানা মোঃ মোজাম্মেল হক, মাওলানা আরিফুজ্জামান, মুফতি সাব্বির হোসেন, কারী রবিউল ইসলাম প্রমুখ। শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করেন।
পড়ুন>> ডোমারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দুই সন্তানের জননীর
থানা শীর্ষ মুরুব্বী উপজেলার হাফেজ আব্দুল আউয়াল
প্রতিবাদ সভায় বক্তারা বলেন সাদপন্থী কর্তৃক টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করা হয়েছে, বর্তমান সরকারের কাছে আমাদের আহবান থাকবে বাংলাদেশ থেকে দ্রুত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে।
সেই সাথে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর হামলাকারীদেরকে গ্রেফতার করে শাস্ত্রীর আওতায় আনতে হবে।


























