কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান
- আপডেট সময় : ০৮:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারক লিপি প্রদান
সারাদেশের ন্যায় কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিসেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কাউনিয়ার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম।
এছাড়াও ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন। স্মারক লিপি প্রদান কালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বলেন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌর সভার মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা হতে পারে।
বৈষম্য বিরোধী অন্তর্বতী কালীন সরকারের বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।
আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ওয়ারিস সনদ, আয়ের সনদ, ব্যবসা, পেশা, বৃত্তির লাইসেন্স প্রদান, বিভিন্ন প্রত্যায়ন,জন্ম-মৃত্যু নিবন্ধন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, ভিজিএফ, ওএমএস, কৃষি পূর্নবাসন ও প্রণোদনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ সরকারের নানা উন্নয়ন কর্মসূচী ও গ্রাম আদালত পরিচালনা করে থাকে।
এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি,ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করণ সহ সামাজিক দায়বদ্ধতার নানা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এ কারণে জনপ্রতিনিধি হিসেবে আমাদের অপসারণ না করার দাবী জানাচ্ছি।

























