ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

কাউনিয়া মো. হো. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

কাউনিয়া মো. হো. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়া মো. হো. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মুনাজাত ও বিদায় সংবর্ধনার আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ সরকার, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম, কাউনিয়া কলেজের প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারি শিক্ষক কাজী মো. মনিরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত করা হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৬০ জন পরীক্ষার্থী অংশ নিবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়া মো. হো. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪