কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের উদ্যোগে হতদরিদ্র পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের উদ্যোগে হতদরিদ্র পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে ২ দিন ব্যাপী ১২০ টি হতদরিদ্র পরিবারে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস আলম রাঙা।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক জেরিন জুই, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ব্লাড ক্যাম্পাইন সম্পাদক মো. আনোয়ার ইসলাম, কোষাধ্যক্ষ সানোয়ার ইসলাম, আইসিটি সম্পাদক আ. রহিম মিয়া, সদস্য আফসানা মিমিসহ আরও অনেক যুব স্বেচ্ছাসেবী।
এই যুব স্বেচ্ছাসেবী টিম উপজেলার বিভিন্ন জায়গায় হতদরিদ্র পরিবারের ধারে ধারে দিন/রাতে গিয়ে তাদের হাতে হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন, খাদ্য সামগ্রী বিতরণ শেষে সভাপতি মো. মিজু বসুনিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যারা আর্থিক ভাবে সহযোগিতা করে এই কার্যক্রম সম্পূর্ণ করতে সাহায্য করেছেন তাদের ভালোবাসা ও অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং সকল স্বেচ্ছাসেবীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কার্যক্রমটি সমাপ্তি ঘোষণা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























