ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভালো ফলাফলে আত্মহারা পরীক্ষার্থীরা। ফাইল ফটো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল ঘোষণা করে। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫৯ শতাংশ কম। ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

পড়ুন>>শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি—চিন্তিত শিক্ষা ব্যবস্থাপনা

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ১৫৯ জন। সে হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪২ হাজার ১২৭।

ফল প্রকাশ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফল জানতে পারছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ:

ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা পূর্বের নিয়ম অনুসারে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এই আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি: RSC <স্পেস> বোর্ডের নাম (ইংরেজিতে প্রথম তিন অক্ষর) <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: RSC DHA 123456 101,102 বিষয় কোড কমার মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত নিয়ম ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটক থেকে জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ

আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫