ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়- একমত জামায়াতে ইসলামী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়- একমত জামায়াতে ইসলামী

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, এ বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া দলটি বহুত্ববাদকে পুরো বাদ দিতে হবে বলেও জানিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। ১০ জনের একটি সমন্বয় কমিটি এসেছি। সোয়া ৫টা পর্যন্ত আলোচনা করেছি। আলোচনা অসমাপ্ত আছে, আবার বসা হবে।

পড়ুন>> চিলাহাটি স্টেশনের পরিত্যক্ত ঘরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত

ডা. আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, বেশি তাড়াহুড়ো করছি না। উল্লেখযোগ্য সংস্কারের লক্ষ্য অর্জন করতে চাচ্ছি। কমিশনেরও লক্ষ্য জাতির জন্য প্রয়োজনীয় এবং অতিগুরুত্বপূর্ণ সংস্কারে পৌঁছানো।

আজ বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন জানিয়ে বলেন, কিছু বিষয়ে নিজেরা প্রস্তাব দিয়েছি, কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার আলোচনা হবে। একমত হয়েছি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

সংবিধান সংশোধন নিয়ে তিনি বলেন, আর্টিকেল ৭০-এর ক্ষেত্রে কিছু সংশোধন সহকারে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংবিধান পরিবর্তন, অর্থবিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট এই তিনটি বিষয় ছাড়া যেকোনো বিষয়ে একজন সংসদ সদস্য দলের মত ও অবস্থানের বিপরীতে ভূমিকা রাখতে পারবেন।

পড়ুন>> দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল একজোট

তিনি আরও বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছি। আরও বিস্তারিত আলোচনা দরকার। এটি গঠনের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে কমিটিতে না রাখতে বলেছি।

আনুপাতিক হার (পিআর) সিস্টেমে নির্বাচনের কথা বলেছেন জানিয়ে ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, এটা হলে নির্বাচনে যে দুর্নীতি, জবরদখল, ভোটবিহীন নির্বাচন ও টাকার খেলা বন্ধ হবে। বিশ্বের ৬০টির মতো দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি।

আজ মূলত সংবিধানের ওপর আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধন কীভাবে হবে, এ বিষয়ে পরে আলোচনা হবে। নারী আসন বিষয়ে চূড়ান্ত আলোচনা এখনো হয়নি, কিছু আলোচনা হয়েছে। এ ছাড়া বহুত্ববাদকে পুরো বাদ দিতে বলেছি। প্রস্তাব করেছি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়- একমত জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫