উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই হয়েগেছে।
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম ও ফিডের দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (১১ ডিসেম্বর) রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান।
এরপর রাত সাড়ে এগারোটার দিকে কাপড়ের দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মহুর্তেই সেই দোকানের আশেপাশে থাকা আরও দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে মোট ৪টি দোকানের মালামাল ও ক্যাশে রাখা নগদ টাকা পুড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভুষি, ডিম, কাপড় ও ঔষধের দোকানের ব্যবসা ছিল।
শর্ট সার্কিটে আগুন থেকে আমাদের দোকান পুড়ে ছাই হয়েছে। এতে আমাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা কান্না জড়িত কন্ঠে বলেন, ধারদেনা করে লাভের আশায় দোকানে মাল তুলেছিলাম আগুনে সব শেষ করে দিল। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব ভেবে পাচ্ছিনা।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এসেছে। সেখানে ৪টি দোকান পুড়ে যায়।
আগুনের উৎস জানতে চাইলে তিনি বলেন, কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।


























