ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান  পুড়ে ছাই

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই হয়েগেছে।

কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম ও ফিডের দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার (১১ ডিসেম্বর) রাতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান।

এরপর রাত সাড়ে এগারোটার দিকে কাপড়ের দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মহুর্তেই সেই দোকানের আশেপাশে থাকা আরও দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে মোট ৪টি দোকানের মালামাল ও ক‍্যাশে রাখা নগদ টাকা পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভুষি, ডিম, কাপড় ও ঔষধের দোকানের ব্যবসা ছিল।

শর্ট সার্কিটে আগুন থেকে আমাদের দোকান পুড়ে ছাই হয়েছে। এতে আমাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা কান্না জড়িত কন্ঠে বলেন, ধারদেনা করে লাভের আশায় দোকানে মাল তুলেছিলাম আগুনে সব শেষ করে দিল। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব ভেবে পাচ্ছিনা।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এসেছে। সেখানে ৪টি দোকান পুড়ে যায়।

আগুনের উৎস জানতে চাইলে তিনি বলেন, কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরের বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দোকান  পুড়ে ছাই

আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩