উদ্ধার হলো মালয়েশিয়ায় অপহরণের শিকার খায়রুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উদ্ধার হলো মালয়েশিয়ায় অপহরণের শিকার খায়রুল ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

উদ্ধার হলো মালয়েশিয়ায় অপহরণের শিকার খায়রুল ইসলাম

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
উদ্ধার হলো মালয়েশিয়ায় অপহরণের শিকার খায়রুল ইসলাম

উদ্ধার হলো মালয়েশিয়ায় অপহরণের শিকার খায়রুল ইসলাম।

অবশেষে উদ্ধার হলো জীবনের ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়া নীলফামারীর জলঢাকা উপজেলার যুবক খায়রুল ইসলাম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ান কোম্পানি এফজিডি হোল্ডিংস কর্তৃ পক্ষ।

তারা বলেন খায়রুল ইসলাম যখন অপহরণ হয় তখন তিনি তার ফোনে একটি বার্তা দিয়েছিল , সেই বার্তাটি আমাদের নজরে আসলে আমরা তাকে উদ্ধারের অভিযান পরিচালনা করি এবং গত বুধবার রাতে তাকে উদ্ধার করতে সক্ষম হই।

খায়রুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাড়ি রাজারহাট এলাকার মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে এবং চার ভাই বোনের সবার বড় এবং তার ৭ বছরের একটি ছেলে আছে বলে জানা যায় ।

 

পারিবারিক সুত্রে জানা যায় খায়রুল ইসলাম ২০১৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ার এফজিভি হোল্ডিংস ( FDG Holdings Berhad) কোম্পানিতে শ্রমিক হিসেবে যোগদান করেন ।

 

গত ২২ জুলাই মায়ের অসুস্থতার জন্য ছুটি নিয়ে বাসায় আসার জন্য প্রস্তুুতি নেয়।

তবে সোমবার ২৪ জুলাই দুপুরে মালয়েশিয়ায় কর্মরত তার সহকর্মীর মোবাইল থেকে জানানো হয় খায়রুল ইসলাম নিখোঁজ হয়েছে।

তখন আমরা মালয়েশিয়ায় কর্মরত পরিচিত দের সাথে যোগাযোগ করে খোঁজ নেয়ার চেষ্টা করি।

এবং খায়রুল ইসলাম নিজে ও পরের দিন ভোর আনুমানিক ৪ টার দিকে অঙ্গাত একটি মুঠোফোন দিয়ে অপহরণের বিষয়টি জানান।

পরিবার সুত্রে আরো জানানো হয় যে খায়রুল ইসলাম উদ্ধার হওয়ার পর আমাদের কে জানান তার ছয় জন সহকর্মী তাকে অপহরন করে একটি গভীর জঙ্গলে আটকে রাখে এবং ২০ লাখ টাকা দাবি করে । এবং বলেন ২০ লাখ টাকা না দিলে তাকে জঙ্গলে হত্যা করে জঙ্গলেই ফেলে রাখা হবে।

 

পরে পরিবারের অনুরোধে মালয়েশিয়ায় তার কর্মস্হল এফজিভি হোল্ডিংস কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা তাকে উদ্ধারের অভিযান শুরু করে ।

এদিকে স্হানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন খায়রুল ইসলাম উদ্ধারের খবর পাওয়া মাত্র তার পরিবারে মাঝে স্বস্তি ফিরেছে। তবে তার পরিবারের দাবি সরকার যেন তাদের এই ছেলে কে যেন ভালো ভাবে দেশে ফিরে আনে।

 

এবিষয়ে মালয়েশিয়ায় কোম্পানি এফজিভি হোল্ডিং এর প্রতিনিধি মোহাম্মদ রিদয় বিষয়টি নিশ্চিত করে বলেন বর্তমানে বিষয়টি মালয়েশিয়া পুলিশ তদন্ত করছে , তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!