ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক

গাজায় ৯ মাস ধরে ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী ও শিশুসহ এ পর্যন্ত ৩৮ হাজার ৩শর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত এবং পঙ্গুত্ববরণ করেছেন প্রায় ৮৮ হাজার। তারই জেরে এখন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থাকারীদের মাধ্যমে হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।

এরই মধ্যে এবার আলোচনায় ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি।

জানা গেছে, যে সব তুর্কি নাগরিক ইসরাইলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।

‘টার্কিশ ফ্রি কজ পার্টি’ কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী দলটির নেতা সার্কান রামানলি বুধবার তুর্কি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন, তুরস্কের যেসব নাগরিক ইসরাইলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। পাশাপাশি, তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয়েছে ওই বিলে।

রামানলি বলেন, আমরা মনে করি, তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতা-বিরোধী অপরাধে জড়িত, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। এজন্য আমরা সংসদে এই বিল উত্থাপন করেছি।

তুরস্কের এ নেতা বলেন, আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুসারে আমাদের অবশ্যই সক্রিয়ভাবে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কিসের জন্য দীর্ঘ ৯ মাস অপেক্ষা করলাম?

সেইসঙ্গে তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের কাছ থেকে জব্দ করা সম্পদ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করে দিতে হবে বলেও দাবি করেন রামানলি।

বিলটি আইনে পরিণত হলে তা ইসরাইলে কর্মরত কতজন তুর্কি সেনার ওপর প্রভাব ফেলবে, তা পরিষ্কার নয়। কারণ ইসরাইলের সামরিক বাহিনীতে কাজ করা এ ধরনের দ্বৈত নাগরিকদের সংখ্যা স্পষ্ট নয়।

এর আগে দক্ষিণ আফ্রিকাও দেশটির দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে, যারা ইসরাইলের সামরিক বাহিনীতে কাজ করছেন। দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরাইলি সামরিক বাহিনীতে কাজ করা নাগরিকরা দেশে ফিরলে তাদের আটক করা হবে।

এদিকে তুরস্কের পার্লামেন্টে উত্থাপিত তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের সম্পর্কিত বিলটির ওপর শিগগিরই ভোটাভুটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরাইলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক

আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪