ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন 

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন।
নীলফামারীর ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ই জুলাই দুপুরে উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের একটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস,এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ২০১৪/২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

পড়ুন>> সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

এ কার্যক্রম বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের মিজানুর রহমানের নার্সারিতে প্রায় দেড় লক্ষাধিক আকাশমনি গাছের চারা নিধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারিতে এ নিধন কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, নানা গবেষণায় দেখা গেছে ওই দুই প্রজাতির গাছের পানি শোষণ ক্ষমতা বেশি হওয়ায় মাটিকে রুক্ষ করে তোলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং আন্তর্জাতিক অঙ্গিকার পুরণে ওই দুই প্রজাতির গাছের চারা তৈরি রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম উদ্বোধন 

আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫