ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারীর নামে প্রহসন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯জুলাই) সকালে সুন্দরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজনে বাহিরগোলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঐ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব,আলম জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়েল মন্ডল, সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু,

সদস্য সচিব আবু রায়হান, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পড়ুন>> ফেনীতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, প্রস্তুত প্রশাসন

এসময় বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে ৭ জুলাই  দিবাগত রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তায় বিএনপি’র তিন চার জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারীর নামে প্রহসন এর মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে।এ কাজের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান।

তারা আরো বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের কোন বক্তব্য নেয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে।

অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের যাতে কোন জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে। ৭ তারিখে তালিকা প্রস্তুত ও স্বাক্ষর করা হলেও ৮ তারিখে নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। যাদের কোন দোকান নেই তাদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে। ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার দেওয়া হয়েছে।

পড়ুন>> কাউনিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে  উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময়

তাই তারা পুনরায় স্বচ্ছতার মধ্যে দিয়ে প্রত্যেক আবেদনকারীর উপস্থিতিতে সঠিকভাবে প্রার্থী যাচাই বাছাই করে লটারি মাধ্যমে ডিলার নিয়োগের আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫