ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

আন্তঃজেলা চোরচক্রের ২সদস্য গ্রেফতারসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

আন্তঃজেলা চোরচক্রের ২সদস্য গ্রেফতারসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তঃজেলা চোরচক্রের ২সদস্য গ্রেফতারসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা ও ৪৮টি চুরিসহ বিভিন্ন মামলার দুর্ধর্ষ আসামী মো.আব্দুর রাজ্জাক(৫৩) ও তার এক সহযোগী সোলেমান আলী (৩০)কে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

এছাড়াও ৩ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার(২৯জুলাই) সহকারী পুলিশ সুপার (সার্কেল রাণীশংকৈল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রানীশংকৈল থানার একটি চৌকস অভিযানিক টিম প্রায় ১৪ ঘন্টা অভিযান চালিয়ে রাণীশংকৈল পৌরশহর থেকে রাজ্জাক চোরকে আটক করে।

এরপর তার সহযোগীকেও আটক করা হয়। পরে আটককৃত চোর চক্রের ওই দু’জনের দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মকবুল হোসেনের ছেলে ও সোলেমান আলী পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুল হকের ছেলে।

রানীশংকৈল থানা পুলিশ জানায়, উপজেলার বেলাল হোসেন নামে এক ব্যক্তির ব্যবহ্নত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। মর্মে তিনি সন্দেহভাজন হিসাবে রাজ্জাকসহ অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশি অভিযানে ওই দু’জন চোরকে আটকসহ ৩টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

রানীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ বলেন,”চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের মূলহোতা রাজ্জাকসহ ২সদস্যকে আটক করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে।

এরা পরিকল্পিত ভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হই। এদিন বিকালে আসামীদেরকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তঃজেলা চোরচক্রের ২সদস্য গ্রেফতারসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ১২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪