আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ দেশটির সুপ্রিম কোর্টে একটি মেডিকেল প্রতিবেদন দাখিল করেছে।

 

সোমবার (১৭ আগস্ট) জমা দেওয়া এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রয়োজনীয় চিকিৎসার পর ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি বর্তমানে প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। মঙ্গলবার আদালতে এই বিষয়ে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের পক্ষ থেকে করা আবেদনে তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তর, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ এবং ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইমরানকে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছে। কারাগারের চিকিৎসকেরা দিনে তিনবার তার শারীরিক অবস্থা পরীক্ষা করছেন, যার মধ্যে রক্তচাপ, হৃৎস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ অন্তর্ভুক্ত রয়েছে।

পড়ুন>>তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

 

 

এছাড়া তার পুরো বন্দিজীবনের চিকিৎসাসংক্রান্ত সব তথ্য নথিবদ্ধ করা হচ্ছে।

তবে মেডিকেল প্রতিবেদনে তার স্বাস্থ্যের কিছু জটিলতার কথাও উঠে এসেছে। আগস্টের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত করা বিভিন্ন পরীক্ষায় তার রক্তচাপের ওঠানামা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা এবং অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। চিকিৎসকদের মতে, এই উপসর্গগুলোর পেছনে স্ত্রী, পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে অনিয়মিত সাক্ষাতের ফলে সৃষ্ট মানসিক চাপের প্রভাব থাকতে পারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মধ্যে এখন পর্যন্ত ৮৪ বার সাক্ষাৎ হয়েছে এবং প্রতি মঙ্গলবার তাদের সাক্ষাতের নিয়ম রয়েছে।

 আরও পড়ুন>>তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে দাবি করেছে। তবে কারা কর্তৃপক্ষের এই আশ্বাসের বিপরীতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  D/ E/ D

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!