আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় কালির ছড়ার পাশ থেকে গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে সিডিএ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তবে উদ্ধারের পর নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় কথিত দুই স্বেচ্ছাসেবক দল নেতা রিপন ও আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আকবরশাহ থানায় জানানো হলেও সেখান থেকে কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে যাননি। পুলিশি পদক্ষেপের অভাবে তড়িঘড়ি করে দাফনের প্রক্রিয়া সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ওই দুই নেতার ওপর অসন্তোষ প্রকাশ করেন।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। বক্তব্য দেওয়ার পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরবর্তী সময়ে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি। এ ঘটনা পুলিশকে জানানোর ছয়দিন পার হলেও এখনও কোনো ব্যবস্থা নেননি থানার ওসি। তিনি বলেন, এ ঘটনার কিছুই আমি জানি না।
অন্যদিকে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলমগীর জানান, তিনি লাশ দাফন করেননি। স্থানীয়রা দাফনের ব্যবস্থা করার সময় তিনি কেবল দেখতে গিয়েছিলেন। এ প্রসঙ্গে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু জানান, বিষয়টি তিনি পূর্বে জানতেন না এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























