ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (১০ মে ) রাত ৮ টায় উপজেলা গণঅধিকার পরিষদ এর উদ্যোগে এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উপজেলার শিবদিঘি পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এমন স্লোগান দেন।

এতে গণ অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ গণহত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে। আমাদের ভাই-বোনদের রক্ত যাদের হাতে, সেই হত্যাকারীদের আর এই মাটিতে ঠাঁই হবে না। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি রাণীশংকৈল উপজেলা প্রশাসনকে হুশিয়ার করে বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রশাসন যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিলম্ব দেখায় তাহলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি হবে।

পড়ুন>> রামপালে সুন্দরবন প্রাইভেট হসপিটালে নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আবুল হোসেন, সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আলামীন, সহ-দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

আপডেট সময় : ০৭:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫