ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয়

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (১০ মে ) রাত ৮ টায় উপজেলা গণঅধিকার পরিষদ এর উদ্যোগে এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উপজেলার শিবদিঘি পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এমন স্লোগান দেন।

এতে গণ অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ গণহত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে। আমাদের ভাই-বোনদের রক্ত যাদের হাতে, সেই হত্যাকারীদের আর এই মাটিতে ঠাঁই হবে না। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি রাণীশংকৈল উপজেলা প্রশাসনকে হুশিয়ার করে বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রশাসন যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিলম্ব দেখায় তাহলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি হবে।

পড়ুন>> রামপালে সুন্দরবন প্রাইভেট হসপিটালে নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আবুল হোসেন, সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আলামীন, সহ-দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ 

আপডেট সময় : ০৭:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫