অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে ৯ দিন আটকা থাকার পর ২ কর্মী জীবিত উদ্ধার অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস গাজীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, থানায় এনসিপির বিক্ষোভ আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস

প্রযুক্তি বিশ্বে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন আল্ট্রা’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের এক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য দাম ও বাজারের প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, এই ডিভাইসের গড় বিক্রয়মূল্য হতে পারে ২ হাজার ৫৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা। তবে এটি চূড়ান্ত দাম নয়; স্টোরেজ সক্ষমতা ও কনফিগারেশনের ওপর ভিত্তি করে দাম ৩ হাজার ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) জানিয়েছে, আইফোন আল্ট্রার প্রাথমিক দাম ২ হাজার ৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে। উচ্চমূল্য সত্ত্বেও অ্যাপল এই ডিভাইসের মাধ্যমে বাজারে বড় ধরনের সাফল্য পাওয়ার প্রত্যাশা করছে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ ১ কোটি ৭০ লাখের বেশি ইউনিট বিক্রি হতে পারে, যা থেকে অ্যাপলের আয় ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পোপাল জানান, ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপলের প্রবেশ এই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং পুরো বাজারের গতিপথ বদলে দিতে পারে। আইডিসির হিসাবমতে, অ্যাপল ফোল্ডেবল ফোনের বৈশ্বিক বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করতে সক্ষম হবে। এছাড়া এই ফোন বিক্রির মাধ্যমে তৈরি হওয়া মোট বাজারমূল্যের অর্ধেকেরও বেশি অ্যাপলের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

বর্তমানে ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো আধিপত্য বিস্তার করে আছে। অ্যাপলের নতুন এই ডিভাইস বাজারে আসার পর তাদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। তবে মনে রাখা প্রয়োজন, এই তথ্যগুলো এখনো বিভিন্ন প্রতিবেদন ও বিশ্লেষকদের পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি। অ্যাপল আনুষ্ঠানিকভাবে দাম বা কারিগরি স্পেসিফিকেশন ঘোষণা না করা পর্যন্ত চূড়ান্ত কোনো তথ্য নিশ্চিত নয়।

আরও পড়ুন>>গাজীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, থানায় এনসিপির বিক্ষোভ

আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে। আইফোন ১৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে এই ফোল্ডেবল মডেলটি স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!