অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : অ্যাটর্নি জেনারেলের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার পারিবারিক ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি।

সেখান থেকে বেরিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বুধবার (১০ আগস্ট) নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে তদন্তের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডাকা হয় তাকে। সেখানে হাজিরা দিলেও কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। বিবৃতিতে ট্রাম্পের দাবি, সাংবিধানিক অধিকার থেকেই নিরুত্তর থেকেছেন তিনি।ট্রাম্পের দাবি, দীর্ঘ এই নাটকের পেছনে কয়েক বছরের পরিশ্রম আর লাখ লাখ ডলার ব্যয় হয়েছে, কোনো লাভ হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবিধান প্রত্যেক নাগরিককে যেসব অথিকার ও বিশেষ সুবিধা দিয়েছে তার আওতায় আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দুই সন্তানকে।গত মঙ্গলবার তার ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। যা নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। ট্রাম্পের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বাইডেন প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!