অপপ্রচারকারী ফয়ছলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ভাটি বাংলা সম্পাদককে হুমকি
- আপডেট সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৩২৮ বার পড়া হয়েছে
সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফকে নিয়ে অপপ্রচার চক্রের প্রধান ফয়ছল কাদিরের বিরুদ্ধে তথ্য বহুল সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ভাটি বাংলা’র সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) সিলেট বিভাগীয় সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) ‘‘ধর্ষণসহ একাধিক মামলায় কারাভোগকারী সিএনজি চালক ‘ফয়সল কাদের’ সাংবাদিক পরিচয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে” শিরোনামে সংবাদন প্রকাশ করার পর তাকে হুমকি দেওয়া হয়।
এদিকে, সাংবাদিক পরিচয়ধারী এক সময়ের সিএনজি চালক, ধর্ষণ মামলার আসামী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সিনিয়র সাংবাদিককে হুমকি ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুনির্মল সেন ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের হুমকি নতুন কিছু নয়।
সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক ভাটি বাংলার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস’র সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলামকে হুমকির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হুমকিতাদা ফয়সল কাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম।
অপরদিকে, সিনিয়র সাংবাদিক ও বিএমএসএস’র সিলেট বিভাগের সভাপতিকে হুমকিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের জোয়াড় বইছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























