তাহিরপুরে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১৯১১ বার পড়া হয়েছে
তাহিরপুরে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
তাহিরপুরে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।
পসুনামগঞ্জ তাহিরপুর উপজেলার দুই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের এবং সেই সাথে ওই দুই ব্যবসায়ীকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী আলী আহমদ ও মিলন মিয়া।
আজ ২৮ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় তাহিরপুর সদর বাজারে তাদের নিজেস্ব অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা আলী আহমদ ও মিলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আহমদ ও মিলন মিয়া বলেন, গত দুইদিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘটিত হয়।
পড়ুন>> পাইকগাছায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল (২৭আগস্ট) বুধবার পূর্ব শুত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমাকে (আলী আহমদ) ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় তানিম আহমদ লিংকন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এবং আমাদের পরিবারের সম্মান বিনষ্ট করতে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করা হয়। যা আমাদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুলত তানিম আহমদ লিংকন নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একজন নিয়মিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। যা সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবগত আছেন।
তারা আরও বলেন, এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়।
তিনি বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।
পড়ুন>> গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের শাহরিয়ার সাদাত
আমাদের উপর আনা মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করা হউক। এবং বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হউক।
এ সময় আলী আহমদ ও মিলন মিয়া উপস্তিতি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করে বলেন, আপনারা যেন যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করেন এবং কারও মিথ্যা তথ্যের ফাঁদে পা না দেন। আমরা ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























