ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের শাহরিয়ার সাদাত

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৯১৭৯ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস শাহরিয়ার সাদাত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের শাহরিয়ার সাদাত

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের শাহরিয়ার সাদাত
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত কমনওয়েলথের আমন্ত্রণে একটি পর্যবেক্ষক দলে যোগ দিয়েছেন।

কমনওয়েলথের এই দলটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত হতে যাওয়া গায়ানার জাতীয় ও আঞ্চলিক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে।

১১ সদস্যের এই কমনওয়েলথ অবজারভার দলে রয়েছেন আইন, নির্বাচন, প্রশাসন, কূটনীতি, মানবাধিকার, সুশীল সমাজ, রাজনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন টঙ্গার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেকিতামোয়েলোয়া কাতোয়া ‘উতোইকামানু’।

এই পর্যবেক্ষক দলটির মূল কাজ হলো দেশটির পুরো নির্বাচনী প্রক্রিয়াকে গভীরভাবে মূল্যায়ন করা এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা প্রভাবিত হতে পারে এমন সব বিষয়গুলো চিহ্নিত করা।

 দলটি মূল্যায়ন করবেন নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। তারা যাচাই করবেন, নির্বাচনগুলো কি কমনওয়েলথের সদস্য দেশগুলোর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।

এক্ষেত্রে তারা বিশেষভাবে দেখবেন যে নির্বাচনে কমনওয়েলথ সনদ, দেশটির জাতীয় আইন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে কি না।”

লন্ডনে পর্যবেক্ষক দল ঘোষণার সময় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, “কমনওয়েলথ অবজারভার গ্রুপ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে সঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন, “দেশটির ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে প্রাতিষ্ঠানিক, প্রক্রিয়াগত কিংবা অন্যান্য প্রাসঙ্গিক সুপারিশ প্রদান করতে পারবে এই পর্যবেক্ষক দলটি।”

পর্যবেক্ষক দলটি ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গায়ানায় অবস্থান করবে। নির্বাচন শেষে দলটি একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে, যেখানে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে।

পরবর্তীতে এই প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিব, গায়ানা সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারদের কাছে পাঠানো হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স
২৭ আগস্ট ২০২৫ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গায়ানার জাতীয় নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলে যোগ দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের শাহরিয়ার সাদাত

আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫