ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

ইরানের ওপর আস্থা নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনে আয়োজিত আসিয়ান সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইরানের কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে তেহরানের যে দাবি, তা সরাসরি প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে ইরানের দেওয়া ব্যাখ্যাকেও তিনি ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন।

রুবিওর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন কাতারস্থ জর্জটাউন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক পল মাসগ্রেভ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুবিওর বক্তব্যটি অত্যন্ত বাকপটু ছিল এবং এর কূটনৈতিক গুরুত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, কাতার ও পাকিস্তানের মতো দেশগুলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এড়াতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, তখন ওয়াশিংটনের এই কঠোর অবস্থান শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলছে।

পল মাসগ্রেভ আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হলো ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো আস্থা নেই। মার্কিন প্রশাসনের ধারণা, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করা হলেও তা মেনে চলার নিশ্চয়তা দেওয়া অসম্ভব। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে মাসগ্রেভ আন্তর্জাতিক এসব জটিল ইস্যুতে খুব একটা আশাবাদী নন। তিনি মনে করেন, বিশ্ব সম্প্রদায় যখন কূটনীতির পথ সচল রাখতে কাজ করছে, তখন ওয়াশিংটন থেকে একের পর এক বিরূপ মন্তব্য ও বানোয়াট অভিযোগ আসায় বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তার সংশয় ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের ওপর আস্থা নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর

আপডেট সময় : ০৯:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬