দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

 

দুর্গাপূজা ঘিরে নওগাঁয় নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আলোচনা

 

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার মধ্যে ‘ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান’ নিশ্চিতে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ পৌরসভার ৮নং ওযার্ডের শুটিকালিতলা মন্দির ও আলফার মোড় খিদিরপুর কৈলাশ পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

 

 

এছাড়াও সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

পড়ুন>> কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 

মতবিনিময় সভায় বিএনপির নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকবছর আগে যে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন সেই ৩১ দফার মধ্যে সনাতন ধর্মালম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদানের কথা বলেছেন তিনি।

 

 

তিনি আরও বলেন, অতীতের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু পরিবেশে উদযাপন করতে বিএনপির সকল নেতা-কর্মীরা আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকেও পূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পড়ুন>> তাহিরপুরে বিএনপি নেতাকে কোপাল আওয়ামীলীগ নেতা; গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান আকাশ।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল,সিনিয়র যুগ্ম আহবায়ক ডি এম কামাল,নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার, মন্দির কমিটির সভাপতি শ্রী ভীম মজুমদারসহ সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এরআগে বিকেলে রজাকপুর ক্রীড়া সংঘের ১যুগ পূর্তি উপলক্ষে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এই বিএনপি নেতা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!